রৌমারী প্রতিনিধি:
পরকীয়ার অভিযোগে রৌমারী থানা থেকে এক পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার প্রত্যাহারাদেশ দেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার।
স্থানীয় সূত্রে জানা গেছে, টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার বাওপুর গ্রামের এক যুবকের সঙ্গে প্রায় আট বছর আগে রৌমারী উপজেলার মধ্য ইছাকুড়ি গ্রামের এক নারীর বিয়ে হয়। এই দম্পতির সংসারে একটি পুত্রসন্তান রয়েছে। জীবিকার তাগিদে ওই যুবক রৌমারী এলসি পোর্ট এলাকায় পাথর ভাঙার কাজ করতেন। পাশাপাশি তিনি বড়শি দিয়ে নদীতে মাছও ধরতেন।
মাছ ধরার সুবাদে তার সঙ্গে রৌমারী থানার কনস্টেবল মো. মোস্তাফিজুর রহমানের পরিচয় হয়। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠলে একপর্যায়ে যুবক নিজেই মোস্তাফিজকে তাদের ভাড়া বাসায় (তারা মিয়ার বাড়ি) নিয়ে যান। পরে কনস্টেবল মোস্তাফিজ যুবকের স্ত্রীর মোবাইল নম্বর সংগ্রহ করেন। অভিযোগ রয়েছে, তাদের মধ্যে ক্রমে নিয়মিত যোগাযোগ শুরু হয় এবং গড়ে ওঠে বিবাহবহির্ভূত সম্পর্ক।
ওসি মো. লুৎফর রহমান বলেন, ভিকটিম যুবক থানায় এসেছিলেন। অভিযুক্ত কনস্টেবল মো. মোস্তাফিজুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।
Leave a Reply