ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে শফিয়ার রহমান (৩২) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক যুবক লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার নামড়িরহাট ইউনিয়নের মদনপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার ৯৪৩ এর সাব পিলার ৪-এর পাশে, বাংলাদেশ সীমান্তের ১০০ গজ অভ্যন্তরে তাকে আটক করা হয়।
আটকের পর তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করে ফুলবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়।
ফুলবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানে অংশ নেয় লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অনন্তপুর ক্যাম্পের একটি টহলদল।
Leave a Reply