1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামে প্রসব বেদনা নিয়েও গণিত পরীক্ষায় অংশ নিলেন ববিতা, পরীক্ষা শেষে জন্ম দিলেন কন্যাসন্তান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় এসএসসি পরীক্ষার দিন প্রসব বেদনা নিয়েও পরীক্ষায় অংশ নিয়ে সকলকে অবাক করলেন মোছা: ববিতা খাতুন (১৭)। তিনি ভূরুঙ্গামারী উপজেলার ছিট পাইকেরছড়া গ্রামের বাসিন্দা এবং ছিট পাইকেরছড়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।

গত সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টায় এসএসসি-২০২৫ সালের গণিত পরীক্ষা শুরু হয়। পরীক্ষার ঠিক আগে ববিতার প্রসব ব্যথা উঠলেও তিনি পরীক্ষায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। ব্যথা সহ্য করেই তিনি সোনাহাট পরীক্ষা কেন্দ্রে গণিত পরীক্ষা সম্পন্ন করেন।

পরীক্ষা শেষে দুপুর ১টায় তিনি পৌছান পাইকেরছড়া মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে। মাত্র ৩০ মিনিটের মধ্যে, দুপুর ১টা ৩০ মিনিটে, দক্ষ ডেলিভারি টিমের সহায়তায় ববিতা একটি কন্যাসন্তানের জন্ম দেন। মা ও নবজাতক উভয়েই সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ডেলিভারিতে সহায়তা করেন পরিবার কল্যাণ সহকারী মোছা: সিরিয়া খাতুন, মিডওয়াইফ মোছা: জেমি আক্তার ও চম্পা রায়, পরিবার কল্যাণ পরিদর্শিকা মোছা: লায়লা ইয়াসমিন, ফার্মাসিস্ট মো: আব্দুল্লাহ আল বাকী এবং উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো: তৌহিদুর রহমান।

চিকিৎসক মো: তৌহিদুর রহমান বলেন, “এটি একটি ব্যতিক্রমধর্মী ঘটনা। আমরা মা ও শিশু মৃত্যুহার কমিয়ে আনতে নিরবচ্ছিন্নভাবে কাজ করছি। আজকের ঘটনাটি আমাদের কাজের অনুপ্রেরণা হয়ে থাকবে।”

উল্লেখ্য, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে এমসিএইচ ইউনিটের আওতায় এবং UNFPA এর কারিগরি সহায়তায় SRMNCAH প্রকল্পের মাধ্যমে কুড়িগ্রাম জেলার আটটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এই সেবাটি চালু রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!