1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

ইবি ল’ অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটি’র ‘সচেতনতামূলক ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন ল’ অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটির উদ্যোগে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন’ বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা ১২ টায় বসন্তপু‌র মাধ্যমিক বিদ্যালয়ে এ ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সংগঠনটির সদস্য তুহিন বাবুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনটির সাধারণ সম্পাদক তামান্না ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: হাবিবুর রহমান। এছাড়াও প্রতিষ্ঠানটির অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো: হাবিবুর রহমান বলেন, “এমন আয়োজন তরুণ ও যুবসমাজের মাঝে আইনী বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও সুনাগরিক হতে সহায়তা করে। রাষ্ট্রের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আমাদের মনস্তাত্ত্বিক উন্নতিও প্রয়োজন। আর এই উন্নতি সাধনে এমন আয়োজনের বিকল্প নেই।”

সংগঠনটির সাধারণ সম্পাদক তামান্না ইসলাম বলেন, “সমাজ ও রাষ্ট্রের সকল নাগরিকের আইন জানা ও মানা জরুরী। এছাড়াও সমাজে দিন দিন নারীর প্রতি সহিংসতা এবং মাদকাসক্ত প্রতিনিয়ত বেড়েই চলেছে। যার জন্য তরুণ সমাজের সচেতনতা অতি জরুরি। তাই তরুণ শিক্ষার্থীদের মাঝে এর পরিণাম ও ভয়াবহতা সম্পর্কে অবহিত করতেই আজকের এই আয়োজন।”

অনুষ্ঠানে পাঁচ শতাধিক তরুণ শিক্ষার্থীদের নারী ও শিশু নির্যাতন এর প্রতিকার, শাস্তি ও ভয়াবহতা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এর অপরাধ ও শাস্তি বিষয়ে অবহিত করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের আইনী বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে কুইজ প্রতিযোগিতার আয়োজন এবং বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়।

প্রসঙ্গত, “এসো আইন মেনে চলি, মানবতার ঐশ্বর্যে জীবন গড়ি” এই স্লোগানকে সামনে রেখে পরিচালিত ল’ অ্যাওয়ারনেস এন্ড এনলাইটেন্ড সোসাইটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এটি ২০১৪ সালে প্রতিষ্ঠার পর থেকে সমাজের সকল স্তরে আইনী সচেতনতা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!