1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

খেদাইমারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ, শিক্ষার্থী না থাকলেও চলছে সরকারি বই উত্তোলন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৩৮৮ বার পড়া হয়েছে

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

রৌমারী উপজেলার খেদাইমারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। বিদ্যালয়ের কার্যক্রম সম্পূর্ণভাবে অচল থাকলেও প্রতি বছর এমপিওভুক্ত প্রতিষ্ঠান হিসেবে সরকারি বই উত্তোলন করা হচ্ছে। অথচ বিদ্যালয়ে নেই কোনো শিক্ষার্থী, নেই ক্লাস কার্যক্রম-ভবনের ভেতরে জমে আছে খড়ের গাঁদা, বারান্দায় রাখা ভুট্টার বস্তা, আর দরজায় ঝুলছে মরিচাধরা তালা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী বা শিক্ষক নেই। অথচ নিয়মিতভাবেই ভূয়া শিক্ষার্থীদের তালিকা দেখিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে নতুন বই উত্তোলন করা হচ্ছে। এ নিয়ে বইগুলো কোথায় যাচ্ছে তা নিয়েও রয়েছে নানা গুঞ্জন।

বিদ্যালয়টি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হলেও ২০১৪ সালে ব্রহ্মপুত্র নদের ভাঙনে বিলীন হয়ে যায়। পরে ২০১৫ সালে এলাকাবাসীর সহায়তায় এটি নতুনভাবে স্থাপন করা হয় খেদাইমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে। এরপর থেকেই শুরু হয় নেতৃত্বের দ্বন্দ্ব।

বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শফিকুর রহমান অভিযোগ করেন, ২০০৬ সাল থেকে তিনি নিয়মিত দায়িত্ব পালন করে এলেও, মো. আব্দুল ওহাব মন্ডল নামের এক ব্যক্তি নিজেকে প্রধান শিক্ষক দাবি করে ম্যানেজিং কমিটির স্বাক্ষর জাল করে নতুন জনবল কাঠামো দাখিল করেছেন। এছাড়াও শিক্ষক ও দপ্তরিদের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে বিদ্যালয়ে অনুপ্রবেশে বাধা দিচ্ছেন।

অন্যদিকে দাবিকৃত প্রধান শিক্ষক মো. আব্দুল ওহাব মন্ডল জানান, তিনি স্কুল পরিচালনা করে আসছেন এবং ২০২৫ শিক্ষাবর্ষে ১৩০ সেট বই উত্তোলন করেছেন। তবে দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় শিক্ষক-কর্মচারীরা অনীহা প্রকাশ করছেন।

এ বিষয়ে রৌমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম বলেন, “আমি নতুন যোগ দিয়েছি। শিক্ষার্থী না থাকা সত্ত্বেও বই কেন উত্তোলন করা হয়েছে, তা খতিয়ে দেখতে সরেজমিন তদন্ত করা হবে। সাংবাদিকদের সহযোগিতাও কামনা করছি।”

স্থানীয় বাসিন্দারা দ্রুত দ্বন্দ্ব নিরসন করে বিদ্যালয়টি পুনরায় চালুর দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!