1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ব্রীজ না থাকায় রৌমারীর শৌলমারীতে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নে একটি ব্রীজের অভাবে ৭টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ বছরের পর বছর চরম ভোগান্তি পোহাচ্ছে। শৌলমারী নতুন বাজার হতে মাঠের ভিটা মহাসড়কে যাতায়াতের প্রধান সড়কটি কয়েক বছর আগে ভয়াবহ বন্যায় রাকু মিয়ার বাড়ির পাশে ভেঙে গিয়ে গভীর পুকুরে পরিণত হয়।

এলাকাবাসীর নিজস্ব অর্থায়নে বর্তমানে একটি বাঁশের সাঁকো নির্মাণ করে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন বিভিন্ন পেশার মানুষ। বর্ষাকালে নৌকাই একমাত্র ভরসা।

মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বেহুলার চর, ফকিরপাড়া, সবুজপাড়া, শৌলমারী, মোল্লার চর, কলমের চর ও গয়টাপাড়া গ্রামের মানুষদের উপজেলা সদরে যাতায়াতের একমাত্র এই সড়ক। কৃষি, শিক্ষা, চিকিৎসা, ব্যবসাসহ প্রতিদিনের জীবনযাত্রায় চরম বিপর্যয় নেমে এসেছে।

প্রভাষক মো. আশরাফুল ইসলাম বলেন, “একটি ব্রীজের অভাবে আমরা প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাফেরা করি। দ্রুত সমাধান প্রয়োজন।”সহকারী শিক্ষক মো. শাফি আহমেদ জানান, “প্রতিদিন রৌমারী যাওয়া লাগে, কষ্ট হয়। আমাদের প্রাণের দাবি—একটা ব্রীজ।”

শিক্ষার্থী কেয়া খাতুন বলেন, “বাঁশের সাঁকো পার হয়ে স্কুলে যাই, খুব ভয় লাগে।”

ব্যবসায়ী মো. নাজমুল হুদা বলেন, “৩ কিলোমিটার ঘুরে হাটে যেতে হয়। ভাঙা স্থানটি মাটি দিয়ে ভরাট করলেও উপকার হবে।”

শৌলমারী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, “উপজেলা সমন্বয় সভায় বিষয়টি তোলা হয়েছে। চেষ্টা করছি দ্রুত সমাধান করতে।”

উপজেলা প্রকৌশলী মো. মনছুরুল হক জানান, “দ্রুত সরেজমিনে গিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার বলেন, “বিষয়টি জানতাম না, খোঁজ নিয়ে ব্যবস্থা নেবো।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!