1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা 

কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে পাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের মানববন্ধন

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

পাবিপ্রবি প্রতিনিধি:

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) চলমান আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ইনকিলাব মঞ্চ। কুয়েট উপাচার্য ড. মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবিতে মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় পাবিপ্রবির স্বাধীনতা চত্বরে এক মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি।

মানববন্ধনে অংশ নেন বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী। বক্তারা কুয়েটে চলমান আন্দোলনকে ন্যায্য উল্লেখ করে দমন-পীড়নের অভিযোগে কুয়েট প্রশাসনের সমালোচনা করেন।

পাবিপ্রবির শিক্ষার্থী মোরসালিন ইসলাম বলেন, “কুয়েটের উপাচার্য শিক্ষার্থীদের কণ্ঠরোধ ও প্রশাসনিক জুলুম চালাচ্ছেন। আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি এই দমন-পীড়নের আমরা তীব্র প্রতিবাদ জানাই।”

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ইরফান বিন হাবিব বলেন, “কুয়েট প্রশাসন বর্তমানে স্বৈরাচারী মনোভাব দেখাচ্ছে। ছাত্ররাজনীতির নামে একটি পক্ষকে বিশেষ সুবিধা দিয়ে বাকিদের দমন করা হচ্ছে। এই উপাচার্যের আর কুয়েট ক্যাম্পাসে থাকার কোনো নৈতিক অধিকার নেই।”

উল্লেখ্য, ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার দাবিকে কেন্দ্র করে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হন অর্ধশতাধিক শিক্ষার্থী। পরবর্তীতে আন্দোলন আরও তীব্র রূপ নেয় এবং বর্তমানে ক্যাম্পাসে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!