1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সাংবাদিকদের জন্য ঝুঁকি ভাতা, বিমা ও পেনশনের সুপারিশ শ্রম সংস্কার কমিশনের

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের জন্য ঝুঁকি ভাতা, বিমা এবং পেনশন চালু করার সুপারিশ করেছে শ্রম সংস্কার কমিশন। গতকাল সোমবার (২১ এপ্রিল) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া প্রতিবেদনে এ সুপারিশ তুলে ধরা হয়।

২০২৪ সালের ১৭ নভেম্বর গঠিত শ্রম সংস্কার কমিশনটি বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিআইএলএস)-এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদকে প্রধান করে গঠিত হয়। এতে ১০ সদস্য অন্তর্ভুক্ত করা হয়। কমিশনের কাজ ছিল দেশের শ্রম আইন ও পরিবেশ নিয়ে পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ প্রদান।

প্রতিবেদন অনুযায়ী, সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়াসহ সব ধরনের গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও কর্মীদের জন্য পৃথক আইন প্রণয়নের সুপারিশ করা হয়েছে। কমিশনের মতে, বিদ্যমান ‘দ্য নিউজপেপার এমপ্লয়িজ (কন্ডিশন অব সার্ভিস) অ্যাক্ট, ১৯৭৪’-এর আদলে একটি নতুন আইন তৈরি করা যেতে পারে অথবা বর্তমান শ্রম আইনে একটি পৃথক অধ্যায় যুক্ত করা উচিত।

প্রতিবেদনে আরও বলা হয়, সাংবাদিকরা নিয়মিতভাবে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কাজ করেন, বিশেষ করে সংঘাতপূর্ণ বা দুর্যোগপূর্ণ এলাকায়। তাই পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকি ভাতা, স্বাস্থ্য ও জীবন বিমা এবং অবসরের পর পেনশন সুবিধা চালু করা সময়ের দাবি।

কমিশনের এ সুপারিশকে ইতিবাচক হিসেবে দেখছেন সাংবাদিক সংগঠনগুলো। তারা বলছেন, সাংবাদিকদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া ও তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের পদক্ষেপ গুরুত্বপূর্ণ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!