1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন

সরকারি চাকরির প্রলোভনে ২৮ লাখ টাকা আত্মসাৎ: কুড়িগ্রামে উপ-সহকারী মেডিকেল অফিসার আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

সরকারি চাকরি পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে তিনজন ভুক্তভোগীর কাছ থেকে ২৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রাজিউন হক সাগর (২৯) নামের এক উপ-সহকারী মেডিকেল অফিসারকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (২১ এপ্রিল) রাত ৯টার দিকে কুড়িগ্রাম জেলা শহরের ডিসি অফিস সংলগ্ন পুকুর পাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রাজিউন হক সাগর লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী মেডিকেল অফিসার এবং একই ইউনিয়নের মশিউর রহমানের ছেলে।

ঘটনার বিষয়ে কুড়িগ্রাম সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপটেন সাফায়াত হোসেন জানান, “সরকারি চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনজন ব্যক্তির কাছ থেকে ২৮ লাখ টাকা নেয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার আরও অনেকের কাছ থেকেও একইভাবে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ এসেছে।”

আটকের পর রাত সাড়ে ১১টার দিকে রাজিউন হক সাগরকে কুড়িগ্রাম সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লা বলেন, “আটক ব্যক্তির নামে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। তাকে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হবে এবং পরবর্তী নির্দেশনা অনুযায়ী জেলহাজতে পাঠানো হবে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজিউন হক সাগর দীর্ঘদিন ধরেই বিভিন্ন এলাকার সাধারণ মানুষদের কাছে নিজেকে প্রভাবশালী কর্মকর্তা দাবি করে সরকারি চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা আদায় করতেন। তার বিরুদ্ধে আরও প্রতারণার অভিযোগ তদন্তাধীন রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!