1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন

কুড়িগ্রামে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল (রবিবার) দিনব্যাপী কুড়িগ্রাম পিটিআই মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলার ৯টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্রীড়া, সংস্কৃতি, কুইজ এবং কাবিং বিষয়ে মোট ৩৬টি ইভেন্টে অংশ নেয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৩২৪ জন শিক্ষার্থীর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের আনুষ্ঠানিকভাবে পুরস্কার ও সনদ প্রদান করা হয়। তবে বিভাগীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন কেবল প্রথম স্থান অধিকারীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা এম. এন. শরীফুল ইসলাম খন্দকার, নাগেশ্বরী উপজেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা কানিজ আখতার, প্রধান শিক্ষক আব্দুল মতিন ও জাকির হোসেন সরকার এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সদস্য সচিব আব্দুল মুমিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, সৃজনশীলতা ও শারীরিক-মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!