1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন

কুড়িগ্রামে গ্রীন ভয়েস এর পরিবেশ সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম (সদর) প্রতিনিধিঃ

বাংলাদেশের একমাত্র পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’-এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পরিবেশ সমাবেশ ও বর্ণাঢ্য পদযাত্রা।

সোমবার সকাল ১০টায় কুড়িগ্রাম সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে রঙিন ব্যানার, প্ল্যাকার্ড ও স্লোগানে মুখরিত একটি পদযাত্রা বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে গিয়ে এক আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

আলোচনা সভাটি সঞ্চালনা করেন কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক নূরনবী সরকার।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ ও গ্রীন ভয়েস কলেজ শাখার উপদেষ্টা মির্জা নাসির উদ্দীন।

সভায় আরও বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা শাখার উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক শফি খান, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার উপদেষ্টা সাইদুর রহমান দুলু, সাবেক কুড়িগ্রাম জেলা সভাপতি ও গ্রীন ভয়েস কেন্দ্রীয় সদস্য রাইসুল ইসলাম নোমান এবং বিভাগীয় সমন্বয়ক রবিউল ইসলাম রুবেল।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, শব্দ, বায়ু ও বর্জ্য দূষণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তরুণ সমাজকে সাহসিক ভূমিকা নিতে হবে। পরিবেশ রক্ষার আন্দোলন শুধু শহরে নয়, গ্রাম পর্যায়েও ছড়িয়ে দিতে হবে।

সভায় বিভাগীয় সমন্বয়ক রবিউল ইসলাম রুবেল আট দফা দাবির কথা তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—পুরাতন ও কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহন বন্ধ, ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করা, সব অবৈধ ইটভাটা উচ্ছেদ, কাঠ ও গাছ জ্বালানি হিসেবে ব্যবহারে নিষেধাজ্ঞা, কংক্রিট ব্লক ব্যবহারে উৎসাহ ও সরকারি প্রকল্পে বাধ্যতামূলক করা, উলিপুরের বুড়ি তিস্তা নদী দখলমুক্ত করে স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা, শব্দ দূষণ নিয়ন্ত্রণে হাইড্রোলিক হর্ণ নিষিদ্ধ করা ও কঠোরভাবে শব্দদূষণ আইন বাস্তবায়ন, হাসপাতালের বর্জ্য আলাদা করে সঠিক ব্যবস্থাপনায় ফেলা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধ করে মাছের অভয়ারণ্য সংরক্ষণ নিশ্চিত করা।

অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার গ্রীন ভয়েস সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তরুণদের উচ্ছ্বাস, পরিবেশ রক্ষার অঙ্গীকার ও সুশৃঙ্খল পদযাত্রা পুরো আয়োজনে এক নতুন মাত্রা যোগ করে।

আয়োজকরা জানান, গ্রীন ভয়েসের এই উদ্যোগ ভবিষ্যতে পরিবেশ সচেতনতামূলক আন্দোলনকে আরও বেগবান ও কার্যকর করতে ভূমিকা রাখবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!