1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাজারহাটে তিস্তা নদীর ভাঙন প্রতিরোধ কাজ চলছে

  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

এনামুল হক সরকার রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীর ভঙন রোধে পানি উন্নয়ন বোর্ড জোরেশোরে কাজ করছে। উপজেলায় তিস্তার বিভিন্ন পয়েন্টে সরেজমিন ঘুরে দেখা গেছে হাজার হাজার জিও ব্যাগে বালু ভর্তি করার কাজ চলছে।ঘড়িয়ালডাঙা ইউনিয়নের গতিয়াশাম নামক জায়গায় কয়েকজনের সাথে কথা বলে জানা যায় অতীতে তিস্তা নদীর ভাঙন রোধে প্রতিরোধমূলক কাজ করা হতো না। ফলে প্রতিবছর হাজার হাজার বাড়ি নদীগর্ভে বিলীন হয়। ভাঙনপ্রতিরোধমূলক কাজ দেখে নদীর পারের বাসিন্দা আব্দুল বাতেন বলেন প্রতিবছর নদী ভাঙনের পড়ে জিওব্যাগ ফেলা হয়,এবছর ভাঙনের আগেই জিওব্যাগ প্রস্তুত করা হচ্ছে ‘আশা করি এবছর নদী ভাইঙবার নয়। বাড়ি ঠিক থাকপে।

চলতি বছরের ফেব্রয়ারি মাসের ৯ তারিখে রংপুর জেলার কাউনিয়া উপজেলায় তিস্তা নদীর বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া উপস্থিত ছিলেন। সৈয়দা রিজওয়ানা হাসান সেখানে বক্তব্যে বলেছিলেন তিস্তা নদীর ভাঙন রোধে আমরা কাজ করবো। আগামী সপ্তাহেই টেন্ডার হবে।’ তার প্রতিশ্রুতি কাজের টেন্ডার ঘোষিত সময়ের মধ্যেই সম্পন্ন হয়ে সেই কাজ মার্চ মাসেই শুরু হয়েছে।

তিস্তা নদীতে মহাপরিকল্পনা চান তিস্তাপারের মানুষ। ২০১৬ সাল থেকে তিস্তা নদীতে মহাপরিকল্পনা শুরুর কথা বলা হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত সেই মহাপরিকল্পনা আলোর মুখ দেখেনি। সৈয়দা রিজওয়ানা হাসান মহাপরিকল্পনার বিষয়েও আশস্ত করেন তিস্তাপারের মানুষকে।

 

তিস্তা নদীর উপনদী চাকিরপশার নদী সুরক্ষা কমিটির আহবায়ক খন্দকার আরিফ বলেন ‘নদী সংগঠক তুহিন ওয়াদুদ ভাইসহ আমরা কয়েকজন নদীকর্মী সৈয়দা রিজওয়ানা হাসানের সাথে সাক্ষাৎ করে ভাঙনপ্রতিরোধমূলক কাজের জন্য অনুরোধ করি। তিনি আমাদের কথা দিয়েছিলেন, ভাঙনপ্রতিরোধে কার্যকর ভূ‚মিকা গ্রহণ করবেন। সেই কাজ যে এত দ্রুত শুরু হবে বুঝতে পারিনি। তার প্রতি আমাদের বিশেষ কৃতজ্ঞতা।’

খোঁজ নিয়ে জানা গেছে তিস্তা নদীর দুই পারে প্রায় ২৩০ কিলোমিটার নদীর মধ্যে ভাঙনপ্রবণ এলাকা ৪৫ কিলোমিটার। এর মধ্যে তীব্রভাঙনপ্রবণ ২০ কিলোমিটার। এই ২০ কিলোমিটারের কাজ শুরু হয়েছে। আগামী অর্থবছরে বাকি ২৩ কিলোমিটারের কাজ শুরু হবে।

পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রাম এর নির্বাহী প্রকৌশলী রাকিব এ প্রসঙ্গে বলেন আশাকরি আগামী জুনের মধ্যে কাজ শেষ হবে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও রিভারাইন পিপলের পরিচালক অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ বলেন ‘বছর তিনেক আগে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর তৎকালীন প্রধান নির্বার্হী সৈয়দা রিজওয়ানা হাসান তিস্তার ভাঙন পরিদর্শন করে গেছেন। তিনি জানেন তিস্তা ভাঙনের ভয়াবহতা সম্পর্কে। তাই তিনি ভাঙন প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ করেছেন। সেজন্য আমরা কৃতজ্ঞতাা জানাই। তবে তিস্তা মহাপরিকল্পনার বিজ্ঞানসম্মতভাবে বাস্তবায়নের মাধ্যমে তিস্তাপারের স্থায়ী সমাধান জরুরি।’

২০১৬ সালে তিস্তা মহাপরিকল্পনার ঘোষণা দেওয়ার পর থেকে তিস্তা নদীর ভাঙন প্রতিরোধে আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে না হয়েছে মহাপরিকল্পনার বাস্তবায়ন, না হয়েছে ভাঙনরোধ। তিস্তাপারের মানুষ ভাঙনপ্রতিরোধমূলক কাজের কারণে ভাবছে এবছর ভাঙন অনেক কম হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!