1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন

কুড়িগ্রামে জাতীয়করণের দাবীতে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি : 

কু‌ড়িগ্রামে জাতীয়করণের দা‌বিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা । রোববার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দি‌কে কু‌ড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলার চার শতাধিক ইবতেদায়ী মাদ্রাসার সহস্রাধিক শিক্ষক এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে শিক্ষকরা জেলা প্রশাসক বরাবরের স্মারক‌লি‌পি প্রদান করেন।

মানববন্ধন চলাকালে মনিরুজ্জামানের সঞ্চালনায় কুড়িগ্রাম জেলা ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির সভাপ‌তি আব্দুর র‌শিদ, সাধারণ সম্পাদক সাইফুর রহমান, ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ বাস্তবায়ন ক‌মি‌টির জেলা সমন্বয়ক নুরুন্নবী সরকার, শিক্ষক আব্দুল কুদ্দুস, সেফায়েত হোসেন, সোলায়মান আলী, আব্দুল মোতালেব, রুহুল আমিন জেসমিন আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদান বিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা গত ২৮ জানুয়ারী সরকারের নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণসহ ৬ দফা দাবি ঘোষণা বাস্তবায়নের প্রতিশ্রু‌তি দেওয়া হয়। কিন্তু দীর্ঘদিনেও বাস্তবায়‌ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

বক্তারা আরও বলেন, দীর্ঘ ২৪ বছর ধরে আমরা বিনা বেতনে চাক‌রি করে আস‌ছি। আগামী ১৩ মে সরকারের প্রতিশ্রু‌তি অনুযায়ী ইবতেদায়ী মাদরাসাগু‌লো জাতীয়করণ করা না হলে ১৩ মে জাতীয় প্রেস ক্লাবের সামনে কঠোর কর্মসূ‌চির ঘোষণা দেন শিক্ষকরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!