জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের সক্রিয় কর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে মশাল মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের একাংশ। শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের নেতৃত্বে মশাল মিছিলটি হয়েছে।
রোববার (২০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ভবন থেকে মশাল মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাস থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসের শান্ত চত্বরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় তাঁরা বৈষম্যের খুনীরা, হুঁশিয়ার সাবধান, আমার ভাই কবরে, খুনী কেন বাহিরে, আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, তুমি কে, আমি কে, পারভেজ পারভেজ সহ বিভিন্ন স্লোগান দেন।
মশাল মিছিলে সুমন সরদার বলেন,যে বৈষম্য বিরোধী প্লাটফর্মে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকটি ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছি। সেই প্লাটফর্মকে ব্যবহার করে আমাদের মাঝে ফাটল ধরানোর চেষ্টা করা হচ্ছে।আমাদের ভাই পারভেজকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।ভিডিও ফুটেজে স্পষ্ট এর প্রমাণ রয়েছে।হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকা চার জন বৈষম্য বিরোধীর ব্যানারে রাজনীতি করেন।
তিনি আরও বলেন, আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেফতার করতে হবে এবং শাস্তি প্রদানের মাধ্যমে বিচার সুনিশ্চিত করতে হবে।
তিনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেছেন যদি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারেন অচিরেই জাতির কাছে ক্ষমা চেয়ে হাতে চুরি পরে পদত্যাগ করবেন। যদি তা না হয় যে ছাত্রসমাজ ফ্যাসিস্ট হাসিনাকে যেভাবে বিদায় করেছে আপনাকে বিদায় করতে পাঁচ মিনিট সময়ও নেবে না বলে স্পষ্ট বিবৃতি জানিয়েছেন।
এ সময় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
###
Leave a Reply