1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রৌমারীর হলহলিয়া নদীতে সেতু না থাকায় ৪০ হাজার মানুষের দুর্ভোগ

  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের কাজাইকাটা এলাকার হলহলিয়া নদীর ওপর একটি সেতু না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন অন্তত ১৯টি গ্রামের প্রায় ৪০ হাজার মানুষ। বর্ষায় নৌকা আর শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকোই তাদের একমাত্র ভরসা। এতে বাধাগ্রস্ত হচ্ছে কৃষি, শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যসহ সামগ্রিক জীবনযাত্রা।

সরেজমিন দেখা গেছে, কাজাইকাটা, চর কাজাইকাটা, আন্দবাজার, ফুলকার চর, শান্তির চর, খরানিয়ারচর, সোনাপুর, গেন্দার আলগা, নামাজের চর, খেয়ারচর, ডিগ্রীরচর, বাংলা বাজার, চর ইটালুকান্দা, লাউবাড়ি, উত্তর নামাজের চর, জাহাজের আলগা, দই খাওয়ার চর, হবিগঞ্জ ও ফুলকার চর এলাকার মানুষের জন্য উপজেলা শহরে যাওয়ার একমাত্র রাস্তা হলহলিয়া নদী পার হয়ে যাওয়া। তবে সেখানে নেই কোনো সেতু।

স্থানীয় বাসিন্দা বাদল মিয়া বলেন, “নদীতে সেতু না থাকায় প্রতিদিন আমাদের দুর্ভোগ পোহাতে হয়। প্রতিবার নির্বাচনের আগে নেতারা সেতুর প্রতিশ্রুতি দেন, কিন্তু নির্বাচনের পর আর কোনো খোঁজ থাকে না।”

একই কথা বলেন শাহিন মিয়া নামের আরেক ভুক্তভোগী। তাঁর ভাষায়, “আমাদের প্রতিদিন দাঁতভাঙ্গা বাজার বা রৌমারী শহরে যেতে হয়। উৎপাদিত ফসল বাজারে নিতে দ্বিগুণ খরচ হয়। অথচ একটি সেতু হলে পুরো এলাকার চিত্র বদলে যেত।”

স্থানীয় জনপ্রতিনিধিরাও বিষয়টি স্বীকার করছেন। চরশৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান দুলাল জানান, “উপজেলার মাসিক সভায় বহুবার সেতু নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু কোনো অগ্রগতি নেই। মানুষ চরম কষ্টে আছে।”

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রৌমারী উপজেলা প্রকৌশলী মনছুরুল হক বলেন, “আমার বা ইউএনও সাহেবের কাছে দাবিটি জানানো হলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করব।”

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার বলেন, “বিষয়টি সম্পর্কে আমরা অবগত। মানুষের দুর্ভোগ নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চেষ্টা করছি।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!