1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

কুড়িগ্রামে নদী ভাঙনের তীব্রতা ভয়াবহ রূপ নিয়েছে: স্থায়ী বাঁধ ও পুনর্বাসনের দাবিতে স্থানীয়দের মানববন্ধন

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

দুর্জয় হাসান,কচাকাটা প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার রঘুর ভিটার দক্ষিণে মাঝিপাড়া ও ইসলামপুর (রামদত্ত) এলাকায় নদী ভাঙনের তীব্রতা ভয়াবহ রূপ ধারণ করেছে। প্রতিদিনই নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে মসজিদ, মন্দির, ঘরবাড়ি এবং মূল্যবান আবাদি জমি। ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এলাকার সাধারণ মানুষ।

স্থানীয়রা জানান, প্রতিবছর বর্ষা মৌসুম এলেই নদী ভাঙনের ভয়াবহতায় তারা সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন। বর্তমানে রঘুর ভিটার দক্ষিণে অবস্থিত গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনাসমূহসহ বহু ঘরবাড়ি এবং ফসলি জমি হুমকির মুখে রয়েছে।

এই সংকট মোকাবিলায় আজ শনিবার এলাকাবাসী মানববন্ধন করে তাদের ক্ষোভ ও দাবির কথা জানান। মানববন্ধনে বক্তারা স্থায়ী বাঁধ নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জন্য সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ সাইফুর রহমান রানা, সাবেক সংসদ সদস্য মোঃ আকমল হোসেন, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আঃ জলিল, এবং বিএনপি, জামায়াত ও গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দসহ আরও অনেকে।

এ সময় সংসদ সদস্য সাইফুর রহমান রানা এলাকাবাসীর দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে আশ্বাস দেন যে, তিনি বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

অবিলম্বে স্থায়ী বাঁধ নির্মাণ ও পুনর্বাসন প্রকল্প গ্রহণের মাধ্যমে নদী ভাঙনের ভয়াবহতা রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!