1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৫০০ টাকার ব্রডব্র্যান্ড ইন্টারনেটের সংযোগের গতি দ্বিগুণ বেড়ে হলো ১০ এমবিপিএস

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

বাসাবাড়িতে ব্যবহৃত ইন্টারনেট সংযোগে দ্বিগুণ গতি দেওয়ার ঘোষণা দিয়েছে দেশের ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএপিএবি। ফলে শেয়ারড সংযোগে আগের মূল্যেই আরও দ্রুতগতির ইন্টারনেট পাওয়া যাবে।

আজ শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি অডিটোরিয়ামে সরকার, নিয়ন্ত্রক সংস্থা ও অংশীজনদের সঙ্গে এক বৈঠকে আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক এ তথ্য জানান।

ইমদাদুল হক বৈঠক শেষে  বলেছেন, দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাপ্রদানকারীদের পক্ষ থেকে এটি একটি গ্রাহকবান্ধব, ইতিবাচক সিদ্ধান্ত— যা কম মূল্যে ইন্টারনেট সেবার মান বাড়াতে সরকারের অঙ্গীকারের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

তিনি আরও বলেন, ব্রডব্যান্ড ইন্টারনেটের ন্যূনতম স্পিড ২০ এমবিপিএস হওয়া উচিৎ, এটি বাস্তবায়নে নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছে বেশকিছু সহায়তা প্রদানের প্রস্তাবও দিয়েছেন আইএসপিএবির সদস্যরা।

এরমধ্যে অন্যতম হচ্ছে— সর্বোচ্চ পরিমাণে অব্যবহৃত সম্পদ ভাগাভাগি করার সুযোগ দেওয়া, পাইকারি ব্যান্ডউইথের মূল্য প্রতি এমবিপিএসে ১৫০ টাকা নির্ধারণ (যেখানে বর্তমানে বহুস্তর মূল্যে এটি ছোট সেবাদাতাদের ক্ষেত্রে ৩৫০ টাকা ছাড়িয়ে যাচ্ছে), এবং ট্রান্সমিশন ক্যাপাসিটি চার্জ প্রতি এমবিপিএসে ৫ টাকা নির্ধারণ—এই তিনটি প্রস্তাবই দেশের ডিজিটাল অবকাঠামো উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

তবে ডেডিকেডেড সংযোগ নেওয়া গ্রাহকরা কোনো বাড়তি গতির সুবিধা পাবেন না বলেও জানান  ইমদাদুল হক।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!