1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাবির ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের হেল্প ডেস্ক থেকে ফোন চুরির চেষ্টা

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে বাংলাদেশ ইসলামী শিবিরের হেল্প ডেস্ক থেকে ফোন চুরির অভিযোগে একজনকে আটক করেছে শিক্ষার্থীরা। শনিবার (১৯ এপ্রিল) আনুমানিক দুপুর আড়াইটার দিকে চুরির ঘটনাটি ঘটে।

জানা যায়, আজ বেলা আড়াইটা থেকে জবি কেন্দ্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়। পরীক্ষা উপলক্ষে হেল্প ডেস্ক বসায় জবি শাখা ছাত্রশিবির। পরীক্ষা শুরু হলে ডেস্কে থাকা পরীক্ষার্থীদের ফোন ধরে টান দেয় অভিযুক্ত ব্যক্তি। এ সময় দায়িত্বরত শিবিরের কর্মীরা তাকে আটক করেন। পরবর্তীতে তাকে পুলিশের হাতে সোপর্দ তারা। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি।

এ বিষয়ে ডেস্কে দায়িত্বরত শিক্ষার্থী বখতিয়ার ইসলাম বলেন, আমরা তখন ৭ থেকে ৮ জন ডেস্কে ছিলাম। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলার সময় আমাদের অন্যমনস্কতার সুযোগ নিয়ে সে (অভিযুক্ত ব্যক্তি) ফোন নেওয়ার চেষ্টা করে। আমরা তখন তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করি।

কোতোয়ালী থানার ওসি মো: ইয়াসিন শিকদার বলেন, সে ফোন চুরি করতে পারেনি। তার আগেই শিক্ষার্থীরা তাকে আটক করে। এখন সে আমাদের হেফাজতে আছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!