1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রৌমারীতে নদীভাঙন এলাকা পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তা দল

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার নদীভাঙন কবলিত ফলুয়ার চর, সেনাপুর ও নামাজের চর এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের (বিডব্লিউডিবি) ঢাকার ডিজাইন সার্কেলের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে তারা এসব এলাকা সরেজমিনে ঘুরে দেখেন।

পরিদর্শনকারী দলে ছিলেন বিডব্লিউডিবির ঢাকা ডিজাইন সার্কেলের নির্বাহী প্রকৌশলী ফাইয়াজ জালাল উদ্দিন, উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ নিজাম উদ্দিন এবং কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান।

এসময় প্রকৌশলী রাকিবুল হাসান জানান, “রৌমারীর নদীভাঙন কবলিত এলাকায় প্রতিরক্ষা প্রকল্পের জন্য পূর্বে কিছু বরাদ্দ চাওয়া হয়েছিল। ঢাকার ডিজাইন টিম সেই চাহিদাগুলোর যথার্থতা যাচাইয়ে এসেছেন। তারা ফিরে গিয়ে একটি প্রতিবেদন তৈরি করবেন। এরপর বাজেট অনুমোদনের পর আমরা দ্রুত দরপত্র আহ্বান করে কাজ শুরু করব।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সব ঠিক থাকলে দরপত্র প্রক্রিয়া শেষে সর্বোচ্চ এক মাসের মধ্যে কাজ শুরু করা সম্ভব।”

তিনি আরও বলেন, “স্থানীয়দের বাঁশের বান্ডিল ও বালুভর্তি বস্তা ফেলার দাবি রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।”

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন রৌমারী নদী রক্ষা সংগঠনের মহিউদ্দিন মহির, ট্রোসা-২ প্রকল্পের প্রজেক্ট অফিসার খায়রন্নেসা সরকারসহ স্থানীয় জনসাধারণ।

মহিউদ্দিন মহির বলেন, “সোনাপুর, ঘুঘুমারী ও সুখেরবাতি অঞ্চলে ভাঙন নতুন করে শুরু হয়েছে। বিশেষ করে সোনাপুর এলাকায় এক সপ্তাহে প্রায় এক কিলোমিটার ভেঙে গেছে। অনেক বাড়িঘর ইতোমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এলাকাটিতে একটি চারতলা শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও সামাজিক স্থাপনাও রয়েছে, দ্রুত পদক্ষেপ না নিলে এগুলোও হারিয়ে যাবে।”

প্রতিবছর বর্ষা মৌসুমে ব্রহ্মপুত্র নদে পানি বাড়া-কমার সঙ্গে সঙ্গে রৌমারী উপজেলায় তীব্র নদীভাঙনের সৃষ্টি হয়। এতে খেদাইমারী, সুখেরবাতি, ঘুঘুমারী, সোনাপুর, নামাজের চর, উত্তর খাউরিয়া, চর ইটালুকান্দা, চর খেদাইমারীসহ বিস্তীর্ণ এলাকার মানুষের ঘরবাড়ি, আবাদি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও মসজিদসহ নানা স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যায়।

ভিটেমাটি হারানো মানুষগুলো রাস্তার ধারে কিংবা অপরের জমিতে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করেন। তাদের রাত কাটে নির্ঘুম, উৎকণ্ঠা আর অনিশ্চয়তার মধ্যে। বছরের অধিকাংশ সময়েই কম-বেশি নদীভাঙনের মুখে থাকেন তারা, যা তাদের জীবনের প্রতিদিনকার ভয়াবহ বাস্তবতা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!