1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আজ বড়াইবাড়ী দিবস পালিত: জাতীয় স্বীকৃতির দাবিতে এলাকাবাসী ও সাবেক সেনাদের জোরালো আওয়াজ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

রৌমারী প্রতিনিধি: 

“ওয়াহিদ, কাদের, মাহফুজ শহীদদের-আমরা তোমায় ভুলি নাই” এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্তবর্তী জনপদ বড়াইবাড়ীতে ১৮ এপ্রিল (শুক্রবার) পালিত হলো বড়াইবাড়ী দিবস। ২০০১ সালের ঐতিহাসিক সীমান্ত সংঘর্ষের ২৫ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হয় শহীদদের স্মরণে র‌্যালি, পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা।

সকাল ১০টায় বড়াইবাড়ী সীমান্তে বিডিআর ও এলাকাবাসীর প্রতিরোধে শহীদ হওয়া বীরদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক এমপি রুহুল আমিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সামাজিক সংগঠনের সদস্য ও সহস্রাধিক মানুষ।

প্রধান অতিথির বক্তব্যে কর্নেল মো. জয়নাল আবেদীন (অব.) বলেন, “সেদিন সীমান্তের সাহসী সন্তানেরা ভারতীয় আগ্রাসনের দাঁতভাঙা জবাব দিয়েছিল। আজও সেই প্রতিরোধ অনুপ্রেরণা হয়ে আছে।”

সাবেক সেনা কর্মকর্তা ও লেখক আবু রুশদ বলেন, “একসময় আমাদের দমন করা হতো, এই দিবসে অংশ নিতে পারতাম না। এখন সময় বদলেছে, এই দিবসকে জাতীয়ভাবে উদ্‌যাপন করতে চাই।”

আলোচনা সভায় বক্তব্য রাখেন:

  • ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান বীর প্রতীক (অব.)
  • কর্নেল মো. জাকারিয়া হোসেন (অব.)
  • মেজর মো. জামাল হায়দার (অব.), মেজর মো. আব্দুর রব (অব.)
  • প্রফেসর মো. তসলিম উদ্দিন
  • ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক
  • জেলা বিএনপি সদস্য মো. আজিজুর রহমান
  • রাজিবপুর উপজেলা বিএনপি আহ্বায়ক মো. মোখলেছুর রহমান
  • প্রধান শিক্ষক মো. আহসানুল হক সাদা, মো. রেজাউল ইসলাম রিজু প্রমুখ।

২০০১ সালের ১৮ এপ্রিল ভোরে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশে অনধিকার প্রবেশ করে বড়াইবাড়ী গ্রামে হামলা চালায়। ঘুমন্ত গ্রামবাসীর উপর নরকীয় তাণ্ডব চালানো হয়, পুড়ে যায় ৮৯টি বাড়ি। এতে বিডিআর ও এলাকাবাসীর সম্মিলিত প্রতিরোধে ১৬ বিএসএফ সদস্য নিহত হয় এবং শহীদ হন বাংলাদেশের ৩ বীর সেনা—

১. ল্যান্স নায়েক ওয়াহিদুজ্জামান (৩৩ রাইফেলস)

২. সিপাহী মাহফুজুর রহমান

৩. সিপাহী আব্দুল কাদের (২৬ রাইফেলস)

আহত হন আরও পাঁচজন। সরকারের হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৭২ লাখ টাকা।

বক্তারা শহীদ পরিবারদের বীরের মর্যাদা প্রদান এবং দিবসটিকে জাতীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!