কুড়িগ্রাম প্রতিনিধি:
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি মো. তাওহীদুল ইসলাম দুর্জয় (২৮)–কে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তাকে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দুর্জয় কালির আলগা গ্রামের মোতালেব আলীর ছেলে। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি ওসি মো. বজলার রহমান।
তিনি জানান, “তাওহীদুল ইসলাম দুর্জয়ের বিরুদ্ধে বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
Leave a Reply