1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

জবিতে ৮ দফার দাবি বৈষম্যবিরোধী ও গণতান্ত্রিক ছাত্র সংসদের

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি,

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলমান বৈষম্য,অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থেকেও শিক্ষার্থীদের প্রতিকার না পাওয়া এবং শিক্ষার্থী স্বার্থসংশ্লিস্ট দাবিসমূহের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি অবস্থান স্পষ্টকরণ একইসাথে জরুরিভিত্তিতে রোডম্যাপ প্রকাশের জন্য ৮ দফা দাবি উত্থাপন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জবি শাখা  ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ।

আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে এক সংবাদ সম্মেলনে এ দাবিগুলো উত্থাপন করেন তারা।

সংবাদ সম্মেলন যৌথভাবে লিখিত বক্তব্য পাঠ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র নওশীন নাওয়ার জয়া এবং কেন্দ্রীয় গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক কিশোর সাম্য।লিখিত বক্তব্যে তারা ৮ দফা দাবি তুলে ধরেন একই সাথে দ্রুত সময়ের মধ্যে তা বাস্তবায়ন না করলে তীব্র আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে নওশীন নাওয়ার জয়া বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ গত ৫ই আগস্ট থেকে শিক্ষার্থীবান্ধব ন্যায়সঙ্গত দাবি-দাওয়া উত্থাপন করে আসছে। দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোন দৃশ্যমান অগ্রগতি বা প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ লক্ষ্য করা যায়নি। এ প্রেক্ষিতে আমরা গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করছি।

তিনি আরো বলেন,বিশ্ববিদ্যালয়ে চলমান বৈষম্য অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থেকেও শিক্ষার্থীরা যথাযথ প্রতিকার পাচ্ছে না। আমাদের উত্থাপিত দাবিসমূহের পুঙ্খানুপুঙ্খ বাস্তবায়ন এবং প্রশাসনের সর্বশেষ উদ্যোগের ভিত্তিতে একটি সুস্পষ্ট রোডমাপ প্রকাশের জন্য আমরা নিম্নোক্ত ৮ দফা দাবি ঘোষণা করছি।

লিখিত বক্তব্যে কিশোর সাম্য বলেন, উল্লেখিত সকল দাবির বাস্তবায়ন না হলে আমরা বৃহত্তর ছাত্রসমাজের পক্ষ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। প্রশাসনের প্রতি আমাদের আহ্বান, দায়িত্বশীলতা ও শিক্ষার্থী স্বার্থের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে দ্রুততম সময়ের মধ্যে দাবিসমূহ বাস্তবায়ন করুন।

৮ দফা দাবিগুলো হলো:
১.ফ্যাসিস্ট হামলাকারী ও ইন্ধনদাতাদের বিচারের আওতায় আনা
২. আহত শিক্ষার্থীদের সকল অ্যাকাডেমিক ফি মওকুফ
৩. গত ১৫ বছরে সকল নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছ তদন্ত ও প্রতিবেদন প্রকাশ
৪.দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সম্পন্ন ও অগ্রগতির প্রকাশ এবং ২০ কার্যদিবসের মধ্যে সকল দূর্নীতির শ্বেতপত্র উপস্থাপন
৫.শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন
৬.আবাসন বৃত্তি প্রদান ও আনুপাতিক বাজেট বরাদ্দকরণ
৭.সমাবর্তন আয়েজন এবং
৮. তিন কর্মদিবসের মধ্যে জকসুর নিতীমালা ও নির্বাচনী রোডম্যাপ প্রকাশ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,জবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ রানা,সদস্য সচিব সিফাত হাসান সাকিবসহ বৈষম্যবিরোধী ও  কেন্দ্রীয় ছাত্র সংসদের অন্যান্য নেতা কর্মীরা।
###

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!