1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

ফুলবাড়ীতে ‘ইমপাওয়ারিং গার্লস অ্যান্ড কমব্যাটিং চাইল্ড ম্যারেজ’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

রনবীর রায় রাজ, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

ফুলবাড়ীতে ‘ইমপাওয়ারিং গার্লস অ্যান্ড কমব্যাটিং চাইল্ড ম্যারেজ’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়

একশনএইড বাংলাদেশ এবং ইউএসএস কর্তৃক বাস্তবায়িত এই প্রকল্পের সমাপনী সভায় সভাপতিত্ব করেন প্রকল্পের ফোকাল পার্সন ও একশনএইড বাংলাদেশের প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন। সঞ্চালনায় ছিলেন ইউএসএস-এর প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম এবং একশনএইড বাংলাদেশের চাইল্ড স্পনসরশিপ অফিসার সাবরিন সাকা মীম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারান্নুম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একশনএইড বাংলাদেশের হেড অব প্রোগ্রাম অ্যান্ড ইনগেজমেন্ট কাজী মোর্শেদ আলম, হেড অব ইনোভেশন অ্যান্ড রিসোর্স মোবিলাইজেশন মারুফ মোহাম্মদ শিহাব, ওসি শরিফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবর কবির, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমানসহ আরও অনেকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিয়াপাড়া নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জামাল উদ্দীন, ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, শিমুলবাড়ি ইউপি চেয়ারম্যান শরিফুল আলম সোহেল, ইমাম সেকেন্দার আলী, নিকাহ রেজিস্ট্রার আশরাফুল আলম, পুরোহিত সুভাষ চন্দ্র ভৌমিক, সাংবাদিক জাহাঙ্গীর আলম এবং প্রকল্প থেকে উপকারভোগী মেয়েশিশু ও তাদের অভিভাবকগণ।

উল্লেখযোগ্য উপস্থিতিদের মধ্যে আরও ছিলেন ইউএসএস প্রধান কার্যালয়ের প্রতিনিধি ও ডেপুটি ম্যানেজার (রেসিলিয়েন্স অ্যান্ড ক্লাইমেট জাস্টিস) তানজিয়া আনজুম, চাইল্ড ম্যারেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার আব্দুল কুদ্দুস সরকার, ডব্লিউ ফর সিডি প্রজেক্টের প্রোগ্রাম অফিসার নুরুন্নবী ইসলাম ও স্পনসর সিপ অফিসার বিমল চন্দ্র মন্ডল।

বক্তারা ইউএসএস এবং একশনএইড বাংলাদেশকে গুণগতমানসম্পন্ন কর্মসূচি বাস্তবায়নের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমুখী প্রকল্প চালু রাখার আহ্বান জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!