1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামে জাতীয় পার্টির নেতাকর্মীদের গণপদত্যাগ

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

কুড়িগ্রাম:

জাতীয় পার্টির (জাপা) কুড়িগ্রাম জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা একযোগে পদত্যাগ করেছেন। বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই গণপদত্যাগের ঘোষণা দেন দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় যুব সংহতি কুড়িগ্রাম জেলা শাখার সাবেক আহ্বায়ক রাজু আহম্মেদ রাজ্জাক। তিনি বলেন,

“সাংগঠনিক দায়িত্বে থাকাকালীন সময় ভালো-মন্দ মিলিয়ে অনেক পথ পাড়ি দিয়েছি। অনেকের উপকার করতে পেরেছি, আবার অনেকের মন জয় করতে পারিনি। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”

তিনি আরও বলেন,

“গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। তবে আমরা লক্ষ্য করছি, জাতীয় পার্টির সাংগঠনিক কাঠামো ক্রমেই দুর্বল হচ্ছে এবং জনগণের সঙ্গে এর সম্পৃক্ততা কমে গেছে। তাই কারও প্ররোচনায় নয়, সুস্থ মস্তিষ্কে আমরা স্বেচ্ছায় পূর্বের সকল পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি গ্রহণ করছি।”

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন জাতীয় যুব সংহতি কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব জালাল উদ্দিন, মোগলবাসা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ইয়াকুব আলী আইয়ুব, ফুলবাড়ী উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন,

“আজ থেকে জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে আমাদের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। আমাদের সাংগঠনিক পরিচয়ের সময় যেসব কর্মসূচি পালন করেছি, তার দায়ভার এখন থেকে আমাদের ওপর বর্তাবে না।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই গণপদত্যাগ কুড়িগ্রামে জাতীয় পার্টির সাংগঠনিক ভিত্তির ওপর বড় ধরনের প্রভাব ফেলবে। বিশেষ করে, যুব নেতৃত্বের এই প্রস্থান ভবিষ্যতে রাজনৈতিক মেরুকরণ এবং বিকল্প নেতৃত্বের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!