1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

কুড়িগ্রামে এসএসসি কেন্দ্রে নকল সরবরাহ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ভাইরাল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৩০২ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারীতে চলমান এসএসসি পরীক্ষার এক কেন্দ্রের দেয়াল টপকে নকল সরবরাহের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালে থানাহাট এ ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হলে সাধারণ মানুষের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পরীক্ষার সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন ওঠে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরীক্ষার শুরু থেকেই কেন্দ্র এলাকার চারপাশে বিভিন্ন বয়সী কিশোরদের জটলা করে থাকতে দেখা যায়। পরীক্ষা শুরুর পরপরই তারা দেয়াল টপকে পরীক্ষার হলে নকল সরবরাহ করতে শুরু করে। এলাকাবাসী জানিয়েছেন, এই ধরনের ঘটনা শুধু একদিনের নয়—পরীক্ষার শুরু থেকেই চলমান।

এ বিষয়ে থানাহাট এ ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক রেজাউল হক বলেন,

“আমার কেন্দ্রের ভেতরে নকল সরবরাহের কোনো সুযোগ নেই। বাইরে থেকে কেউ যদি সরবরাহ করে থাকে, সেটি আমার জানা নেই। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক বলেন,

“কেন্দ্রটি রাস্তার পাশেই হওয়ায় কিছু বহিরাগত দেয়ালের পাশে ভিড় করেছিল এবং নকল সরবরাহের চেষ্টা করেছিল। তবে প্রশাসনের নজরদারিতে তারা সফল হতে পারেনি। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে।”

চিলমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস জানায়, চিলমারীতে তিনটি কেন্দ্রে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে থানাহাট এ ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং মাদরাসা শিক্ষা বোর্ডের আওতায় রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদরাসায় দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ বছর এসব কেন্দ্রে মোট ১,৬৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।

এ ঘটনায় সচেতন অভিভাবক মহল উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এভাবে নকলের সুযোগ তৈরি হলে প্রকৃত শিক্ষার্থীরা অবমূল্যায়নের শিকার হবে এবং শিক্ষা ব্যবস্থার ওপর মানুষের আস্থা নষ্ট হবে। তারা প্রশাসনের পক্ষ থেকে আরও কঠোর নজরদারি দাবি করেছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!