1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

ভূমি অফিসে হালখাতা! খাজনা দিয়ে মিষ্টিমুখ — নাগেশ্বরীতে ব্যতিক্রমী আয়োজন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

পহেলা বৈশাখের পরদিন, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা ভূমি অফিসে হালখাতা উৎসবের আমেজে জমজমাট আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী গরু-ঘোড়ার গাড়ি, লাল-সাদা সাজসজ্জা আর অতিথি আপ্যায়নে মুখরিত হয় অফিস চত্বর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেন। খাজনা দিতে আসা জমির মালিকরা দালাল ছাড়া সরাসরি খাজনা পরিশোধ করেন এবং পরে অতিথি সম্মানে আপ্যায়িত হন মুড়ি, মোয়া ও মিষ্টান্ন দিয়ে।

ভূমি অফিসে এই উৎসবকে ঘিরে স্থানীয়দের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো।
সোহরাব আলী বলেন, “এবার দালাল ছাড়াই খাজনা দিতে পেরেছি, এটা দারুণ।”
আনোয়ার হোসেন বলেন, “খাজনা দিয়ে আবার মিষ্টিও খেলাম!”

উপজেলা ভূমি কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, “এক সময় হালখাতার মাধ্যমে রাজস্ব আদায় হতো। সেই ঐতিহ্য ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।”
ইউএনও সিব্বির আহমেদ বলেন, “এই উৎসব চলমান থাকবে। এতে করদাতারা যেমন উৎসাহী হচ্ছেন, তেমনি রাজস্ব আদায়ও বাড়ছে।”

এই উৎসব নাগেশ্বরী উপজেলার ১৫টি ভূমি অফিসে একযোগে পালিত হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!