দুর্জয় হাসান, কচাকাটা প্রতিনিধি:
আজ পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে মাদারগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ক্রীড়া প্রতিযোগিতা। শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় কাবাডি, হাড়িভাঙ্গা ও সাজ প্রতিযোগিতা।
শিক্ষার্থীরা আনন্দ ও উৎসাহের সাথে এই আয়োজনে অংশগ্রহণ করে। তারা জানায়, এ ধরনের আয়োজন প্রতি বছরই করা উচিত, যাতে শিক্ষাজীবনে আনন্দময় অভিজ্ঞতা তৈরি হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস শাফী বলেন, “এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশে সহায়তা করে। পাশাপাশি তাদের নিয়মিত শারীরিক পরিশ্রম করাও জরুরি।”
সহকারী শিক্ষক বাতেন স্যার জানান, “শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
কাবাডি খেলা পরিচালনা করেন আমজাদ স্যার, জালাল স্যার এবং শাহ আলম মিয়া। এছাড়া সহকারী শিক্ষক রশিদ স্যার ও জাহিদুল স্যার বলেন, “এ ধরনের আয়োজনে শিক্ষার্থীরা যেমন মানসিকভাবে বিকশিত হয়, তেমনি তারা নেশাজাতীয় দ্রব্য থেকেও দূরে থাকে। তাই প্রতিবছর এর পুনরাবৃত্তি করা উচিত।”
মাদারগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এ আয়োজন শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের মাঝে তৈরি করেছে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।
Leave a Reply