1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার

ফুলবাড়ীতে ৯৪ হাজার টাকার মাদক উদ্ধার, গ্রেপ্তার ১

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি গ্রামে অভিযান চালিয়ে ৯৪ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য ৯৪ হাজার টাকা। এ সময় রিয়াজুল হক বাঁধন (১৯) নামে এক যুবককে আটক করা হয়।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালিয়ে বারান্দায় মাটি চাপা অবস্থায় সিরাপগুলো উদ্ধার করে। আটক রিয়াজুলের বড় ভাই বিদ্যুৎ মিয়া (২২) অভিযানের সময় পালিয়ে যান। তারা দুজনেই স্থানীয় মোকছেদ আলীর ছেলে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ রিয়াজুলকে আটক করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!