কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের নাগেশ্বরীতে রুবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোলায়মান আলীকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় তাকে গ্ৰেফতার করা হয়।
সোমবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা।
গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যান সোলায়মান আলী বেরুবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা বলেন, গত ৪ আগস্ট নাগেশ্বরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১ ফেব্রুয়ারি বাদী হয়ে ইউপি চেয়ারম্যান সোলায়মান আলীর নামে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং -১। সেই মামলায় তাকে গ্রেফতার করে আজ সোমবার দুপুরে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply