কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ঝড়ের সময় গাছ চাপায় ছকিনা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত আছিমুদ্দিনের মেয়ে।
স্থানীয়রা জানান, রাতে খাবার শেষে ছকিনা বেগম নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ৪টার দিকে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে বসতঘরের পাশে থাকা একটি পুরোনো বেলগাছ ভেঙে তার ঘরের ওপর পড়ে। এতে ঘরের ছাউনিসহ পুরো কাঠামো ভেঙে পড়ে যায়। ঘুমন্ত অবস্থায় ছকিনা বেগম মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply