1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

‘স্বৈরাচার হাসিনার প্রতিকৃতি’ ফের নির্মিত হচ্ছে

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

ঢাবি প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে নববর্ষের আনন্দ শোভাযাত্রার অন্যতম প্রধান আকর্ষণ ‘স্বৈরাচারের প্রতিকৃতি’ নতুন করে নির্মাণের কাজ শুরু হয়েছে। সম্প্রতি এ মোটিফটি পুড়িয়ে ফেলার পর তা আবারও তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন চারুকলার শিক্ষক-শিক্ষার্থীরা।

শনিবার (১২ এপ্রিল) রাতে শোভাযাত্রার প্রস্তুতি পরিদর্শনে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জানান, এই প্রতিকৃতি শুধু একটি শিল্পকর্ম নয়—এটি একটি প্রতীক, যা অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থানের বার্তা দেয়।

তিনি বলেন, ‘আমরা একটি বড় দায়িত্ব পালন করছি। বাধা এসেছে, ষড়যন্ত্রও হয়েছে। তবে আমরা মানবিক শক্তি, শ্রম ও আস্থাকে হাতিয়ার করেই এগিয়ে যাব। এই উদ্যোগে সবার সহযোগিতা চাই।’

চারুকলা প্রাঙ্গণে সরেজমিন ঘুরে দেখা গেছে, প্রতিকৃতিটি দ্রুত তৈরি করতে শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন। প্রয়োজনীয় সব উপকরণ ইতোমধ্যে আনা হয়েছে, এবং স্বল্প সময়ের মধ্যে প্রতিকৃতি গড়ার লক্ষ্যে তারা ককশীটের মতো সহজে ব্যবহারযোগ্য উপাদানের ওপর নির্ভর করছেন।

তবে, এত স্বল্প সময়ে মূল আকৃতির মতো প্রতিকৃতি তৈরি করা সম্ভব কি না—এ নিয়ে সংশয়ও রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমদ বলেন, ‘এক মাস ধরে বানানো একটা কাজ একদিনে তো সম্ভব নয়। তারপরও শিল্পীরা চেষ্টা করছেন। তাদের দক্ষতা ও চেষ্টার ওপর আমরা আস্থাশীল। সময়ই বলবে তারা কী করতে পারে।’

শিল্পীদের এ প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শোভাযাত্রার প্রস্তুতি ঘুরে দেখে তিনি বলেন, ‘যারা এই আয়োজনের সঙ্গে যুক্ত, তাদের সবাইকে স্যালুট। ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’ পুড়িয়ে দেওয়ার মাধ্যমে শিল্পীদের স্পিরিট ভাঙার চেষ্টা হয়েছিল, কিন্তু আমি এসে দেখলাম, তাদের স্পিরিট দ্বিগুণ হয়ে গেছে। দেশবাসীকে আহ্বান জানাই—এবারের শোভাযাত্রায় অংশ নিয়ে অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ মিলিয়ে দাঁড়ান।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!