1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ক্যামেরায় নয়, হৃদয়ে ধারণ করা কুড়িগ্রাম নাজমুল হোসাইনের ড্রোন ক্যামেরায় গ্রামবাংলার নিরব জীবন

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে

মাইদুল ইসলাম মামুন, বিশেষ প্রতিনিধি:

নাজমুল হোসাইন—কুড়িগ্রামের ভাঙা রাস্তা, সবুজ মাঠ আর চরাঞ্চলের গল্প নিয়ে হাঁটতে থাকা এক স্বপ্নবাজ তরুণ। তাঁর ক্যামেরা যেন শুধু ছবি তোলে না, রচনা করে একটানা কাব্য—মাটি, মানুষ আর মৌলিকতার। ভূরুঙ্গামারী উপজেলার গছিডাঙা গ্রামে জন্ম নেওয়া নাজমুলের বেড়ে ওঠা নাগেশ্বরীর ভুসুটারী গ্রামে, নানার বাড়িতে।

শৈশবে যেমন ছিলো প্রকৃতির সান্নিধ্য, তেমনই ছিলো ক্যামেরার প্রতি এক অদ্ভুত টান। লেখাপড়া করেন ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে; ২০১৪ সালে এসএসসি এবং পরবর্তীতে ভূরুঙ্গামারী সরকারি কলেজ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। কিন্তু নাজমুলের আসল শিক্ষা শুরু হয় ক্যামেরার পেছনে।

২০১৬-১৭ সালে ফেসবুকে ভিডিও আপলোডের মধ্য দিয়ে তাঁর যাত্রা শুরু হলেও, আলোচনার বাইরে থেকেই তিনি নির্মাণ করে গেছেন নিজের পথ। ২০২৩ সালের শেষে নিজের জেলাকে নতুনভাবে তুলে ধরার প্রত্যয়ে গড়ে তোলেন একটি ভিডিও প্ল্যাটফর্ম। নিজের জমানো টাকায় কেনেন একটি ড্রোন—যেটি হয়ে ওঠে তাঁর চোখ, কান আর স্বপ্নের সঙ্গী।

৩১ ডিসেম্বর ২০২৩ সালে চালু হওয়া পেইজে একের পর এক প্রকাশ পেতে থাকে কুড়িগ্রামের চর, নদী, প্রকৃতি ও মানুষের জীবনের সংক্ষিপ্ত ডকু–চিত্র। সরল ভাষায় বলা গল্প আর নিঃশব্দ বাস্তবতায় দর্শক খুঁজে পান এক নতুন বাংলাদেশ।

নাজমুলের ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে গত এক বছরে ৪০-৫০ জন পর্যটক ঘুরে গেছেন কুড়িগ্রামের নানা প্রান্তে, অনেক সময় নাজমুল নিজেও তাদের সঙ্গে ঘুরে দেখিয়েছেন চরাঞ্চলের সৌন্দর্য।

তাঁর স্বপ্ন একটাই—বাংলাদেশের মানুষ কুড়িগ্রামকে দেখুক ভিন্ন চোখে। নদীভাঙা কষ্ট, চরের জীবন কিংবা প্রকৃতির নির্মলতা—সব মিলিয়ে এক মাটির গল্প যেন পৌঁছে যায় সবার হৃদয়ে।

নাজমুল আজ শুধু ভিডিও নির্মাতা নন—তিনি কুড়িগ্রামের কণ্ঠস্বর, একজন তরুণ সংস্কৃতি–দূত।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!