1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মার্চ ফর গাজা: সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে জনস্রোত

  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানাতে আজ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। কর্মসূচি আনুষ্ঠানিকভাবে বিকেল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে জনস্রোত দেখা গেছে। শাহবাগ, দোয়েল চত্বর এবং নীলক্ষেত এলাকা থেকে আগত বিভিন্ন মিছিলে অংশগ্রহণকারীদের হাতে শোভা পাচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা ও ফিলিস্তিনের পতাকা, আবার কারও কপালে বাঁধা ফিলিস্তিনের পতাকা।

শনিবার (১২ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের চারদিকে ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি প্রবেশমুখে মানুষের ভিড় দেখা গেছে। দল বেঁধে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজায় আসছেন নানা শ্রেণি পেশার মানুষ। গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে কেউ আসছেন হেঁটে, আবার কেউ আসছেন গাড়িতে, কারও মুখে স্লোগান, আবারও মুখে প্রতিবাদের বিভিন্ন ভাষা।

8

দেখা গেছে, ফিলিস্তিনের পতাকা ও বাংলাদেশের পতাকা টানানো রয়েছে শাহবাগে। অনেক হকার দুই দেশের পতাকার পাশাপাশি কালেমার পতাকাও বিক্রি করছেন। কর্মসূচিতে আসা প্রতিবাদী মানুষরা তা কিনে নিচ্ছেন। তারা বলছেন, গাজাবাসী একা নয়, সাথে আছে সারা বিশ্বের মানবতাবাদী মানুষ।

গাজায় চলমান ইসরায়েলি হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী জনমত তৈরি এবং মানুষের মধ্যে সহানুভূতি জাগিয়ে তোলার উদ্দেশ্যেই এই ব্যতিক্রমী গণজমায়েতের আয়োজন করা হয়েছে। বিকেল ৩টা থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি চলবে। বাংলাদেশে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর ব্যানারে এই কর্মসূচি আয়োজিত হচ্ছে।

এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো গাজার অসহায় জনগণের প্রতি একাত্মতা প্রকাশ করা, আন্তর্জাতিক মহলে সচেতনতা সৃষ্টি করা এবং মানবতাবোধের পক্ষে জোরালো কণ্ঠস্বর তোলা।

বিশিষ্ট ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারী থেকে শুরু করে বিভিন্ন ধর্ম, সমাজ, সংস্কৃতি ও ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তি, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং নাগরিক সমাজের প্রতিনিধিরাও এই আয়োজনে সক্রিয় সমর্থন জ্ঞাপন করেছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!