1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আগামীকাল শুরু হচ্ছে রাবির ভর্তি পরীক্ষা; প্রথমবারের মতো পরীক্ষা হবে বিভাগীয় শহরে

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

নাজমুল হুদা, রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল, শনিবার (১২ এপ্রিল)। বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এই ভর্তি প্রক্রিয়া।

‘বি’ ইউনিটে মোট ৫৫৯টি আসনের বিপরীতে অংশ নিচ্ছেন ৪২ হাজার ৪৪৩ জন পরীক্ষার্থী।

প্রথমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও দেশের চারটি বিভাগীয় শহর—ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে,

১২ এপ্রিল: ‘বি’ ইউনিট (বাণিজ্য)

১৯ এপ্রিল: ‘এ’ ইউনিট (মানবিক)

২৬ এপ্রিল: ‘সি’ ইউনিট (বিজ্ঞান)

‘বি’ ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে ‘এ’ ও ‘সি’ ইউনিটের পরীক্ষা দুই শিফটে হবে:

প্রথম শিফট: সকাল ১১টা থেকে ১২টা

দ্বিতীয় শিফট: দুপুর ২:৩০টা থেকে বিকেল ৩:৩০টা পর্যন্ত

পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে।

প্রত্যেক ইউনিটে ১০০ নম্বরের এক ঘণ্টার ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে, যেখানে থাকবে ৮০টি প্রশ্ন। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষাকক্ষে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস (যেমন: মোবাইল ফোন, ক্যালকুলেটর, হেডফোন, মেমোরিযুক্ত ঘড়ি ইত্যাদি) সঙ্গে রাখা যাবে না।

ভর্তি পরীক্ষার ফলাফল পরীক্ষার ৭ দিনের মধ্যে প্রকাশিত হবে। ভর্তি প্রক্রিয়া চলবে ১১ মে থেকে ২৬ জুন পর্যন্ত। ক্লাস শুরু হবে ২০২৫ সালের ১ জুলাই থেকে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.ru.ac.bd/) পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার ভর্তি পরীক্ষা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!