আব্দুল্লাহ আল আমিন,কুড়িগ্রাম (সদর) প্রতিনিধিঃ
ইসরায়েলের বর্বরোচিত হামলা ও ফিলিস্তিনে চলমান গণহত্যার বিরুদ্ধে ইসলামী ছাত্রশিবির, কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে শুক্রবার (১১ এপ্রিল) এক প্রতিবাদী গণআন্দোলন অনুষ্ঠিত হয়।
জুমার নামাজ শেষে কুড়িগ্রাম সরকারি কলেজ গেইট থেকে মিছিলটি শুরু হয়ে পৌর বাজার প্রদক্ষিণ করে ইসলামী ব্যাংক সংলগ্ন সিংহচত্তরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
জেলা সভাপতি মুকুল হোসেনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মোশাররফ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সমাবেশে জেলা সভাপতি বলেন, “ফিলিস্তিনে মুসলিম নারী-শিশুদের ওপর অমানবিক হামলা চালিয়ে ইসরায়েল বিশ্ব মুসলিমের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। ঘরবাড়ি ধ্বংস করে মানুষকে নিঃস্ব করে দিচ্ছে এই দখলদার রাষ্ট্র।”
এ সময় কেন্দ্রীয় আইন সম্পাদক মোঃ আরমান হোসেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়ানো প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব। যদি এই বর্বরতা চলতেই থাকে, তাহলে বাংলাদেশ থেকেও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। সকলকে আহ্বান জানাই, ইসরায়েলি পণ্য বর্জন করুন।”
জেলা সেক্রেটারি মোশাররফ হোসেন বলেন, “জালিমদের রুখতে মুসলিমদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। নির্যাতিতদের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি।”
এছাড়া কর্মসূচিতে ছাত্রশিবিরের কুড়িগ্রাম জেলা শাখার নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
Leave a Reply