নিজস্ব প্রতিবেদক:
পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেতে কোনো ধরনের আর্থিক লেনদেনের প্রয়োজন নেই-শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই চাকরি হবে বলে জানিয়েছেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার।
১০ এপ্রিল (বৃহস্পতিবার) তাঁর নিজস্ব ফেসবুক আইডি থেকে একটি পোস্টে তিনি সাধারণ জনগণকে প্রতারণার হাত থেকে সতর্ক থাকার আহ্বান জানান।
পোস্টে তিনি লেখেন, “আপনাদের মেধা ও যোগ্যতার উপরেই শতভাগ চাকরি হয়ে যাবে। বিশ্বাস না হলে গত নিয়োগে যে ৬০ জন নিয়োগ পেল তাদের প্রত্যেককে জিজ্ঞেস করুন, তাই অর্থ খরচ করে প্রতারিত হবেন না প্লিজ।”
পুলিশ সুপারের এই বক্তব্যে স্পষ্ট যে, কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের দালাল বা টাকার বিনিময়ে চাকরির সুযোগ নেই। তিনি সবাইকে আইনগতভাবে সতর্ক থেকে নিয়োগ পরীক্ষায় সৎভাবে অংশগ্রহণ করার অনুরোধ জানান।
কুড়িগ্রাম জেলা পুলিশের এই পদক্ষেপ সাধারণ মানুষের মধ্যে স্বচ্ছতা ও আস্থা বাড়াবে বলেই মনে করছেন স্থানীয় সচেতন মহল।
Leave a Reply