1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

ফুলবাড়ী সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক: সীমান্ত হত্যা রোধে গুরুত্বপূর্ণ আলোচনা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার ৯৪৫ এর সাব পিলার ৩-এস এর পাশে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মধ্যে অধিনায়ক পর্যায়ের এক গুরুত্বপূর্ণ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় এই বৈঠক শুরু হয়, যা এক ঘণ্টাব্যাপী স্থায়ী ছিল।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।

বিজিবি সূত্রে জানা যায়, পতাকা বৈঠকে বিজিবির পক্ষ থেকে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, যার নেতৃত্বে ৮ সদস্যের একটি দল উপস্থিত ছিল। অন্যদিকে বিএসএফের পক্ষ থেকেও ৮ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়, যার নেতৃত্বে ছিলেন ভারতীয় ০৩ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক রাজ কুমার, ১৩৮ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক শ্রী ললিত কুমার এবং ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক শ্রী উদয় প্রতাপ সিং।

বৈঠকে দুই দেশের সীমান্তে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা, সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ, চোরাচালান ও মানবপাচার রোধসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিজিবির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয় যেন সীমান্তে নিরীহ বাংলাদেশি নাগরিকরা আর কোনো ধরনের প্রাণঘাতী হামলার শিকার না হন। বিএসএফ প্রতিনিধিদের কাছে বিষয়টি গুরুত্বসহকারে উপস্থাপন করা হয়।

এছাড়াও বৈঠকে সিদ্ধান্ত হয়, সীমান্তে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি ও বিএসএফের যৌথ টহল জোরদার করা হবে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের মধ্যে মাদকদ্রব্য, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে জনসচেতনতামূলক কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!