1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা 

ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্র, সৌদি দূতাবাসে স্মারকলিপি দিয়েছে জবি শিক্ষক-শিক্ষার্থীরা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

 

জবি প্রতিনিধি:

গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে যুক্তরাষ্ট্র, সৌদি আরবের দূতাবাস ও বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি শেষে শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. বিলাল হোসেনের নেতৃত্বে স্মারকলিপি প্রদান করা হয়।

অধ্যাপক ড. বিলাল হোসেন বলেন, “ইসরায়েলি বাহিনীর গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আমরা চার দফা দাবি নিয়ে যুক্তরাষ্ট্র ও সৌদি দূতাবাসে স্মারকলিপি জমা দিয়েছি। পাশাপাশি, বাংলাদেশি পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইজরায়েল’ পুনঃপ্রবর্তনসহ সাত দফা দাবি নিয়ে আমরা পররাষ্ট্র উপদেষ্টার কাছেও স্মারকলিপি প্রদান করেছি। আমরা আশা করি, বাংলাদেশ সরকার, যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব—সব পক্ষই আমাদের দাবিগুলো বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে।”

স্মারকলিপি প্রদানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল্লাহ, অধ্যাপক ড. আবু লায়েক, তারেক বিন আতিক এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, যেমন জবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আসাদুল ইসলাম, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহম্মেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ রানা ও মুখপাত্র নওশীন নাওয়ার জয়া এবং ছাত্রঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তাওহীদ হোসেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!