1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রৌমারীতে প্রেমের টানে উধাও যুবক, সঙ্গী মাদককারবারির কন্যা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১২৫৩ বার পড়া হয়েছে

রৌমারী প্রতিনিধি:

রৌমারীতে প্রেমের টানে মাদককারবারির মেয়েকে নিয়ে সাজেদুল নামে এক যুবক উধাও হয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। এদিকে অভিযুক্ত সাজেদুলকে না পেয়ে তার পিতাকে ধরে নিয়ে গেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার যাদুরচর ইউনিয়নের সায়েদাবাদ এলাকার মাদককারবারি দম্পতি ছালাম-লায়লার মেয়ের সঙ্গে একই ইউনিয়নের ধনারচর পূর্বপাড়া গ্রামের রফিকুল ব্যাপারীর ছেলে সাজেদুলের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ঈদুল ফিতরের আগের দিন সাজেদুল ও তরুণী ঈদের মার্কেট করার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর থেকে তাদের খুঁজে পাননি অভিভাবকরা। মোবাইল ফোনে যোগাযোগ করেও ব্যর্থ হয় উভয় পরিবার।

এ ঘটনায় ছালাম-লায়লা দম্পতি বাদী হয়ে রৌমারী থানায় সাজেদুলের মা, বাবা, চাচা ও ভাবির বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন। সোমবার সাজেদুলের পিতা রফিকুল ব্যাপারীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

সাজেদুলের দাদা কর্তিমারী বাজার জামে মসজিদের খাদেম মো. সাহাবুদ্দিন বলেন, আমরা গ্রামের অতি সাধারণ মানুষ। আমি সারা বছর মসজিদেই বসবাস করি- এলাকার সবাই তা জানে। লায়লা-ছালাম দম্পতি মাদককারবারের সঙ্গে জড়িত; তাদের বিরুদ্ধে অন্তত ৩টি করে মাদক মামলা আছে। আমরা ওই মেয়েকে অপহরণ করি নাই। সাজেদুল কোথায় আছে তাও জানি না।

যাদুরচর ইউনিয়নের সদস্য মো. হযরত আলী বলেন, রফিকুল ব্যাপারীর পরিবার অপহরণ করতে পারে তা আমার জানা নেই। তবে সাজেদুল ও ওই মেয়ের প্রেমের সম্পর্কে তারা নিজেরাই পালিয়ে গেছে।

যাদুরচর ইউপি চেয়ারম্যান মো সরবেশ আলী বলেন, আমরা সালিশ বৈঠকের মাধ্যমে নিষ্পত্তি করার চেষ্টা করেছিলাম; কিন্তু কোনো পক্ষই ছেলেমেয়ে কোথায় আছে জানে না। অপহরণ হয়েছে কিনা তা জানি না।

রৌমারী থানার ওসি মো. লুৎফর রহমান বলেন, রফিকুল ব্যাপারী অপহরণ মামলার আসামি। তাই তাকে গ্রেফতার করা হয়। হাজির করা হলে আদালত রফিকুল ব্যাপারীকে কারাগারে পাঠিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!