1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন

উত্তরবঙ্গের শিক্ষার্থীদের কৃষিগুচ্ছের পরীক্ষাকেন্দ্র কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৩১৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

উত্তরবঙ্গের কৃষি শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য একটি বড় সুখবর এসেছে। কৃষিগুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়কে (কুড়িকৃবি) পরীক্ষাকেন্দ্র হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে, এই অঞ্চলের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আর দূরে যেতে হবে না। এতে তাদের যাতায়াত ও আর্থিক খরচ অনেকটাই কমে যাবে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত শ্রেণির ভর্তি পরীক্ষা কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহ. রাশেদুল ইসলাম উত্তরবঙ্গের শিক্ষার্থীদের সুবিধার্থে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কেন্দ্র স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তার এই প্রস্তাবটি কৃষিগুচ্ছের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় ভর্তি কমিটির সব সদস্যের সম্মতিতে গৃহীত হয়।

ইতোমধ্যে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণির কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ১৫ ফেব্রুয়ারি এজন্য আবেদন শুরু হয়। ৯টি বিশ্ববিদ্যালয়ের মোট ৩ হাজার ৮শ ৬৩টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৯৪ হাজার ৩৬টি। সে হিসাবে প্রতি আসনের জন্য লড়বে প্রায় ২৫ জন শিক্ষার্থী।

জানা গেছে, কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয় হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়ন্সেস বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।
এই সিদ্ধান্তের ফলে উত্তরবঙ্গের কৃষি শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীরা তাদের নিজ অঞ্চলের কাছাকাছি একটি কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন, যা তাদের যাতায়াত ও আর্থিক খরচ অনেকটাই কমিয়ে দেবে।

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রাশেদুল ইসলাম বলেন, ঢাকা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত শিক্ষার্থীদের কথা চিন্তা করে কুড়িকৃবিতে কেন্দ্র করা হয়েছে। ফলে, শিক্ষার্থীদের যাতায়াত সমস্যা, খরচ বাঁচানো, মানসিক টেনশনসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন তারা। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবেন ৮ হাজার ৮শ ৮৯ জন শিক্ষার্থী।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!