1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে কচাকাটায় বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল 

  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

দুর্জয় হাসান, বিশেষ প্রতিনিধি:

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চালানো বর্বর গণহত্যা ও মুসলিম নিধনের প্রতিবাদে কুড়িগ্রামের কচাকাটায় অনুষ্ঠিত হয়েছে বিশাল বিক্ষোভ মিছিল। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে কচাকাটা স্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাসস্ট্যান্ড পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ শীর্ষক আন্তর্জাতিক কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই বিক্ষোভে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ—বিশেষ করে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা ছিলেন উল্লেখযোগ্য সংখ্যায়।

বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে শ্লোগানে শ্লোগানে প্রতিবাদ জানান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে।
‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ কিলিং ইন গাজা’, ‘ইসরায়েলি হামলা বন্ধ করো। ‘ফিলিস্তিনের পাশে দাঁড়াও এমন ব্যানারে রাজপথ জুড়ে ছড়িয়ে পড়ে প্রতিবাদের গর্জন।

মিছিল শেষে বাসস্ট্যান্ড এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা বলেন,

ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনে নারী, শিশু ও নিরীহ মানুষকে হত্যা করে চলেছে। এ ধরনের নৃশংস হামলা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। এটি মানবতার বিরুদ্ধে অপরাধ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!