1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

এখনো খোঁজ মেলেনি কুড়িগ্রামের দুধকুমার নদে নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থীর

  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

নাগেশ্বরীতে দুধকুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মাদ্রাসা মাদরাসা শিক্ষার্থী সাজিম ইসলামের (১৩) এখনো খোঁজ মেলেনি।

এর আগে গতকাল রোববার দুপুরে নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বড়মানী এলাকায় দুধকুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ হয় সাজিম।

নিখোঁজ সাজিম ইসলাম নাগেশ্বরী উপজেলার জাহাঙ্গীর আলম মতির ছেলে। সে নাগেশ্বরী দারুল আবরার ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থী।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, নিখোঁজ শিশুটিকে এখনো উদ্ধার যায়নি। উদ্ধার না হওয়া পর্যন্ত উদ্ধার কাজ চলমান থাকবে।

নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ‘আজ সোমবার সকাল থেকে পুনরায় উদ্ধার কাজ শুরু হয়েছে।’

সাজিমের বাবা জাহাঙ্গীর আলম মতি বলেন, ‘সাজিমের সঙ্গে গোসল করতে আসা বন্ধুদের একজন ফোন করে নিখোঁজের বিষয়টি জানায়। আমার ছেলে সাতার জানত। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সঙ্গে স্থানীয়রা আমার ছেলেকে উদ্ধারের চেষ্টা করছেন।’

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দুপুরে সাজিমসহ চার বন্ধু দুধকুমার নদে গোসল করতে নামে। তারা নদে সাতার কাটছিল। পরে তিন বন্ধ নদের তীরে এলেও সাজিম পানির স্রোতে তলিয়ে যায়। বন্ধুরা চিৎকার করলে আশপাশের মানুষ সাজিমকে খুঁজতে শুরু করেন। বিকেলে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করে। সন্ধ্যা সাতটা পর্যন্ত ডুবুরি দল উদ্ধার কাজ চালিয়েও সাজিমের খোঁজ পায়নি। সোমবার সকাল ১০টা থেকে পুনরায় উদ্ধার কাজ শুরু করেছে ডুবুরি দল।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!