1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গাজীপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

  • প্রকাশের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১০৯১ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

গাজীপুর মহানগরের বাসন থানাধীন যোগীতলা এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকা-বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুড়িগ্রাম নাগেশ্বরী থানার চন্ডীপুর গ্রামের মো. আব্দুল্লাহর ছেলে মাহাবুর রহমান বাবু (৪০) ও একই উপজেলার বাটুয়াখানা গ্রামের মৃত আব্দুল মজিদ মিয়া ছেলে মো. ওবাইদুল হক (৪৭)।   পুলিশ ও স্থানীয়রা জানায়, মোটরসাইকেলে করে ওই দুইজন ভোগড়া বাইপাস থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি যোগীতলা এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুইজনের মরদেহ উদ্ধার করে।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত পাল জানান, ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!