1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার

রাজিবপুরে আগুনে পুড়ল চার দিনমজুরের ঘর, মারা গেছে গবাদিপশু

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের সংকর মাধবপুর বিলপাড়া এলাকায় গোয়ালঘরে জ্বালানো কয়েলের আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে চার দিনমজুর পরিবারের বসতঘর। আগুনে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে বেশ কয়েকটি গরু ও ছাগল।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহী।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলেন—মিজানুর, কাবেল, রশিদ ও ফজল হক। তাঁরা সবাই দিনমজুর এবং আর্থিকভাবে অস্বচ্ছল। দিনমজুর ফজল হক কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমাগো সব শ্যাষ। আমরা নিঃস্ব হলাম।”

ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় সংরক্ষিত নারী ইউপি সদস্য মিনারা বেগম বলেন, “পরিবারগুলো খুব কষ্টে আছে। আমি চেয়ারম্যান সাহেবকে বিষয়টি জানিয়েছি। এদের দ্রুত সরকারি সহায়তা প্রয়োজন।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী বলেন, “আমাদের কাছে বর্তমানে শুকনো খাবার ও টিনের কোনো মজুত নেই। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতিবেদন পাঠানো হয়েছে।”

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় সরকারি ত্রাণসহ অন্যান্য সাহায্য দ্রুত পৌঁছানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!