এফ কে আশিক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সদর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম বাবু (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে ভূরুঙ্গামারী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত শরিফুল ইসলাম উপজেলার বাগভান্ডার গ্রামের বাসিন্দা, তিনি আলহাজ্ব রমজান আলীর পুত্র।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ এ তথ্য নিশ্চিত করে জানান, থানার মামলা নং ৫, তারিখ ১১/২/২৫-এর তদন্তে তার সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে যথাযথ পুলিশ প্রহরায় তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply