1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন

কুড়িগ্রামে সেনাবাহিনীর ট্রাফিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তা টহল জোরদার

  • প্রকাশের সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

রোকনুজ্জামান,কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে ঈদ উপলক্ষে যানজট ও জনসাধারণের দুর্ভোগ কমাতে সেনাবাহিনী বিশেষ টহল পরিচালনা করছে। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় সেনাবাহিনী ট্রাফিক নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে।

সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে এই বিশেষ কার্যক্রম শুরু হয়েছে গত ২৮ মার্চ এবং এটি চলবে আগামী ৪ এপ্রিল পর্যন্ত। ২৪ ঘণ্টার নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সেনা সদস্যরা জেলার বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছেন।

আজ বুধবার (২ এপ্রিল) দুপুর ৩টার দিকে কুড়িগ্রামের ব্যস্ততম শাপলা চত্বর মোড়ে সেনা সদস্যরা যানজট নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করেন। ঈদের আগে ও পরে সড়কে অতিরিক্ত যানবাহনের চাপ সামলাতে তারা বিশেষ নজরদারি চালাচ্ছেন, যাতে কোনো ধরনের দুর্ঘটনা বা বিশৃঙ্খলা না ঘটে।

এছাড়া, বাজার এলাকাগুলোতেও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী তৎপর রয়েছে। কেনাকাটায় আসা মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং চুরি-ছিনতাইয়ের মতো অপরাধ ঠেকাতে তারা নিয়মিত টহল দিচ্ছেন।

স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা জনসাধারণের জন্য স্বস্তিদায়ক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!