1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দীর্ঘদিন পর প্রকাশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে জামায়াত এবং ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। পুনর্মিলনীর আয়োজন করেছে ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতে ইসলামী।

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা ও রংপুর-দিনাজপুর আঞ্চলিক টিমের সদস্য মো: আজিজুর রহমান সরকার স্বপন এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুড়িগ্রাম-১ আসনের জামায়াত মনোনীত পদপ্রার্থী রংপুর মহানগরীর সাবেক নায়েবে আমীর মো: আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম জেলা জামায়াতের সেক্রেটারি মো: নিজাম উদ্দিন ও বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক ইঞ্জিনিয়ার মো: তাজুল ইসলাম। ভূরুঙ্গামারী উপজেলা আমীর মো: আনোয়ার হোসেন এতে সভাপতিত্ব করেন।

এছাড়া ঢাকা স্পেশাল জজ আদালতের এপিপি অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর (উত্তর) ছাত্রশিবিরের সাবেক শিক্ষা সম্পাদক জাহিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলার সাবেক সভাপতি জাফর আলী ও বর্তমান সভাপতি মুকুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আজিজুর রহমান সরকার স্বপন বলেন, দীর্ঘদিন পর উন্মুক্তভাবে ঈদ আনন্দ উদযাপন করতে পারছি। তিনি আরো বলেন, নেতাকর্মীদের ইসলামী তাকওয়া অনুযায়ী নিজেদের প্রস্তুত করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। এ সময় তিনি জুলাই-আগষ্ট শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!