1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রৌমারীতে রাজশাহীস্থ শিক্ষার্থীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

রাজশাহী বিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও রাজশাহী মেডিকেল কলেজের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে ইফতার মাহফিল অনিুষ্ঠিত হয়েছে। রোববার (৩০মার্চ) রৌমারী উপজেলা পরিষদ হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিল অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রৌমারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও রাজশাহী বিশ^বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী মনিরুল ইসলাম রবির সঞ্চালনায় বক্তব্য দেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রৌমারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হায়দার আলী, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আব্দুল আউয়াল, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মো. শাহজাহান, রাজীবপুর সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক মোখলেছুর রহমান, রৌমারী মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল ইসলাম, প্রভাষক আব্দুস সামাদ। এছাড়ারও অতিথিদের মধ্যে থেকে বক্তব্য দেন, সাউথ ইস্ট বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. তাহা ইয়াছিন, রৌমারী থানার ওসি লুৎফর রহমান, রৌমারী সরকারি কলেজের প্রভাষক এমআর ফেরদৌস ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী আল ফারাজি মারুফ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জায়েদ হাসান রনি।

উপস্থিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সম্মতিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের লক্ষ্যে রৌমারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল কাইয়ুম আহবায়ক ও শিক্ষার্থী মনিরুল ইসলাম রবিকে সদস্য সচিব করে ঘোষণা করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!