নিজস্ব প্রতিবেদকঃ
কুড়িগ্রাম ০৪ (রাজিবপুর, রৌমারী ও চিলমারী) আসনের সর্বস্তরের জনসাধারণ, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাজিবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোঃ মোখলেছুর রহমান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ পুনর্গঠনে সকলের দোয়া ও সহযোগিতা প্রয়োজন।” তিনি আশা প্রকাশ করেন, ঈদের পবিত্রতা ও আনন্দ সমাজে ন্যায়বিচার, সৌহার্দ্য ও সহমর্মিতার বাতাস বইয়ে দেবে।
অধ্যাপক মোখলেছুর রহমান আরও বলেন, “ঈদ-উল-ফিতর শুধু আনন্দের নয়, আত্মশুদ্ধির ও সামাজিক সাম্যের প্রতীক। ধনী-গরিবের ব্যবধান ভুলে গিয়ে সবাই মিলেমিশে ঈদের খুশি ভাগ করে নেওয়ার মধ্যেই এর প্রকৃত সৌন্দর্য নিহিত রয়েছে।”
তিনি দেশবাসীর মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি, ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারি।”
রাজিবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সুপরিচিত অধ্যাপক মোখলেছুর রহমান দীর্ঘদিন ধরে জনসেবায় যুক্ত আছেন। মানবিক সমাজ গঠনে তার ভূমিকা অনস্বীকার্য। ইদের এই শুভক্ষণে তিনি সকলের মঙ্গল কামনা করেন এবং দেশ ও জাতির অগ্রগতিতে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
Leave a Reply