1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মো. শহিদুল ইসলাম

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক: 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নসহ সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রৌমারী নৌকা ঘাট ইজারাদার ও মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. শহিদুল ইসলাম।

তিনি বলেন, “পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নসহ সমগ্র দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক!”

শহিদুল ইসলাম আরও বলেন, “ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এক মাস সিয়াম সাধনা ও সংযম পালনের পর এই দিনটি আনন্দ ও খুশির বার্তা নিয়ে আসে। এটি মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত আনন্দের ও উৎসবের দিন।”

তিনি আরও বলেন, “এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে-গ্রাম থেকে শহর, সারাদেশ এবং সারা বিশ্বে। ঈদে শহরের মানুষ শিকড়ের টানে গ্রামে ফিরে যায়, আপনজনদের সঙ্গে মিলিত হয়, আত্মীয়-স্বজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়। এদিন সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হয়ে ঈদের আনন্দ উপভোগ করে।”

এ সময় আরিফ হোসেন বলেন, “ঈদ মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন গড়ে তোলে। ঈদুল ফিতরের অনাবিল ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে পড়ুক। আমরা চাই একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যেখানে সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে মিলেমিশে বসবাস করছে। এই সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্য।”

শহিদুল ইসলাম আরও বলেন, “ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা, বিদ্বেষ বা হানাহানির কোনো স্থান নেই। মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, সহনশীলতা ও সাম্যের শিক্ষা ইসলাম ধারণ করে। ইসলামের এই মহান আদর্শ আমাদের সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষে এই বার্তা সারা বিশ্বে শান্তি ও সৌহার্দ্যের আলো ছড়িয়ে দিক-এটাই আমার প্রত্যাশা।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!